ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে একাধিক অপহরণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

গাজীপুরের কোনাবাড়ীতে একাধিক অপহরণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কোনাবাড়ী ফ্লাইওভার উপর থেকে মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত মো. ইমরান হোসেন (২৮) শরীয়তপুরের নড়িয়া থানার পন্ডিতসার গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং মো. রাশেদ মিয়া হৃদয় (৩০) জামালপুরের বকশীগঞ্জ থানার নীলক্ষীয়া গ্রামের মৃত জাফর দেওয়ানের ছেলে।


পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কড্ডা ময়লা স্তূপের পাশে থেকে খোকন মিয়া নামে এক যুবককে অপহরণকারীরা জোরপূর্বক মোটরসাইকেলে তুলে কোনাবাড়ী ফ্লাইওভারের উপর নিয়ে আসে। পরে তার কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণ দিতে অস্বীকার করলে ফ্লাইওভার থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় অপহরণকারীরা। এসময় খোকনের চিৎকারে কোনাবাড়ী থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মালেক খসরু খান জানান, কোনাবাড়ী ফ্লাইওভার থেকে টহল পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑